বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হযেছে। এক যুবদল নেতা মামলার আবেদন করলে এ মামলা রুজু হয়। থানা বিএনপির ইউনিট কমিটি ঘোষণার সময় প্রিন্টিং ভুলে দলীয় প্যাডের উপরে খালেদা জিয়া অমর হোক লেখায় আদালতে সোনারগাঁওয়ে বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোশারফ হোসেনের নামে মামলার আবেদন করেছেন থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসেনের আদালতে এ মামলার আবেদন করা হয়। আদালত মামলার আবেদন আমলে নিয়ে সোনারগাঁও থানার পরিদর্শককে (তদন্ত) তদন্ত করে একটি প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছেন।

মামলার বাদী রাসেল রানা জানান, আমি দলের একজন কর্মী। আমি কখনোই আমার নেত্রীকে নিয়ে অবজ্ঞা মানতে পারিনা। যে কমিটি হয়েছে তাতেও অসঙ্গতি রয়েছে। এ ধরনের অমার্জনীয় ভুলের জন্য আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে আমি আরেকটি মামলার প্রস্তুতি নিচ্ছি।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, একজন রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে প্রয়াত করে দেয়ায় আমরা এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেছি। আদালত আমাদের মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার বিবাদী সোনারগাঁও থানা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান জানান, এটি আমাদের কোন ভুল নয়। আমরা হাতে লেখা কাগজ দেয়ার পর প্রিন্টিং প্রেসে এটি ভুল করেছে। যদিও এটি অমার্জনীয় তবে এটি দলের কারো ইচ্ছাকৃত নয়। আমার ও দলীয় নজরে আসা মাত্রই এটি তাৎক্ষনিক সংশোধন করা হয়েছে এবং ভুল লেখা কাগজ কোথাও সরবরাহ হয়নি। ভুল তো ভুলই, আমরা এ ব্যাপারে দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষমাপ্রার্থী। অবশ্যই আরো সতর্ক হওয়া উচিত ছিল সকলের।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD