বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে শিশু শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় মামলা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হুমায়ারা (৮) নামের শিশু শিক্ষার্থী হত্যকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে নিহত শিশুর মা সেতেরা বেগম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৫-৬জন অজ্ঞাত আসামী করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে বৃহস্পতিবার আটককৃত ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে সোনারগাঁও থানা পুলিশ।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী হুমায়রা গত মঙ্গলবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোন সন্ধান না পেয়ে তার বাবা ওইদিন সন্ধ্যায় সোনারগাঁও থানায় সাধারণ ডায়রী করেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠ বাগানে মাটি চাপা দেওয়া অবস্থা নিখোঁজ একটি শিশু লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। পুলিশ ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে আটক করে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম সোনারগাঁও নিউজকে জানান, শিশু হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD