বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে ৪ জন চেয়ারম্যান পদে, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন।

রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল।  শেষ দিনে প্রার্থীরা অনলাইন ও সরাসরি গিয়ে উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

দ্বিতীয় ধাপে আগামী ২১ মে সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন পত্র  দাখিলকৃতরা হলেন চেয়ারম্যান পদে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু  ও  সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার।

ভাইস চেয়ারম্যান পদে সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম জাহাঙ্গীর হোসেন ভূইঁয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ শিপন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ সভাপতি মাছুম চৌধুরী, সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মো. আজিজুল ইসলাম, সোনারগাঁও উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মো. জহিরুল ইসলাম খোকন ও  কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন সোনারগাঁও উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য এডভোকেট নূরজাহান, আওয়ামী লীগ নেত্রী ফরিদা পারভীন ও হেলেনা আক্তার।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD