বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁও থানায় মামলা করায় দোকানীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরে হামলার শিকার হয়েছেন থানায় দায়ের করা মামলার বাদি নুর নবী ভূঁইয়া। শনিবার দুপুরে জামপুর ইউনিয়নের বেলাব গ্রামে বাড়ি ফিরে তার মুদি মনিহারী দোকান খুলে বসার এক পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা তাকে কুপিয়ে মারাক্তকভাবে আহত করে। হামলাকারীরা দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। আহত নুর নবী ভূঁইয়াকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে অবস্থার অবনতি হওয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বেলাব গ্রামের নুর নবীর কাছ থেকে দীর্ঘদিন ধরে পেরাবে গ্রামের চিহ্নিত চাঁদাবাজ রিয়েল ও তার লোকজন নূর নবীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দেওয়ায় তাদের সাথে পূর্ব শত্রæতা শুরু হয়। গত বুধবার বিকেলে রিয়েলে নেতৃত্বে শিহাব, রফিক, সিপন, রাব্বীসহ ১০-১২জনের একটি দল নুর নবী ভূঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে নূর নবী, তার ভাই নূহ নবী, সৌরভ সালমান ফার্সী ও মাওলানা সাখাওয়াত হোসেনকে পিটিয়ে আহত করে। আহতরা সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। এ ঘটনায় নূর নবী ভূঁইয়া বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শনিবার সকালে তারা তিনদিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দুপুরে নূর নবী ভূঁইয়া তার দোকান খুলে বসার এক পর্যায়ে পুনরায় রিয়েলের নেতৃত্বে ৮-১০জনের একটি দল মামলার বাদি নূর নবী ভূঁইয়াকে কুপিয়ে আহত করে। আত্মীয় স্বজন  ও স্থানীয়রা তাকে উদ্ধার সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার মূমূর্ষ হওয়ায় তাকে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অভিযুক্ত রিয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাঁদা দাবি বিষয়টি ভিত্তিহীন। তবে তাদের সঙ্গে পূর্ব শত্রæতায় সংঘর্ষ হয়। এতে আমরাও আহত হয়েছি। চিকিৎসা নিয়েছি।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত  মো. মহসিন বলেন, মামলার বাদিকে কুপিয়ে আহত করার ঘটনাটি আমার জানা নেই। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। পুনরায় মামলা করতে চাইলে আমরা মামলা গ্রহন করবো।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD