সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আষাঢ়িয়ারচর এলাকায় খায়ের কাসেম গ্রুপের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শনিবার সকাল থেকে অন্য একটি কোম্পানির পক্ষে অসীম সাহা, জাকারিয়াসহ প্রায় দেড় শতাধিক ব্যক্তি বালু ভরাট করে ওই জমি দখলে নিয়ে নেয়। এসময় কোম্পানীর সাইবোর্ড, সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ ঘটনায় খায়ের কাসেম সুগার রিফাইনারী লিমিটেডের সহকারী ব্যবস্থাপক হুমায়ুন কবির বাদি হয়ে শনিবার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমি ভরাট কাজ বন্ধ করে দেন।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় খায়ের কাশেম গ্রুপ সাড়ে ১০শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলে রয়েছেন। শনিবার সকালে  মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফ্রেশ সিরামিক লিমিডেট নামের একটি কোম্পানির পক্ষে ল্যান্ড বিভাগে সহকারী ব্যবস্থাপক অসীম সাহা ও মো. জাকারিয়াসহ প্রায় দেড় শতার্ধিক মানুষ একত্রিত হয়ে সকাল ৮টার দিকে টিনের প্রাচীর ভেঙ্গে গাছপালা কেটে দখলের চেষ্টা করে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে খায়ের কাশেম গ্রুপের প্রবেশ করে সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। পরে ফলোডার, ড্রামট্রাক নিয়ে ওই বিরোধপূর্ন জমিতে বালু ভরাট কাজ করে। এসময় বাধা দিতে গিয়ে খায়ের কাসেম সুগার রিফাইনারী লিমিটেডের সহকারী ব্যবস্থাপক হুমায়ুন কবিরসহ ১০ নিরাপত্তা কর্মী আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খায়ের কাসেম সুগার রিফাইনারী লিমিটেডের সহকারী ব্যবস্থাপক হুমায়ুন কবির জানান, তারা এ জমি ক্রয় করে  ১৪ বছর ধরে ভোগ দখলে রয়েছেন। দীর্ঘদিন ধরে এ জমি অবৈধভাবে দখলের চেষ্টা করে যাচ্ছে মেঘনা গ্রুপ।   এসম্পত্তি নিয়ে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ আদালত ও সোনারগাঁ সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকার পরও আইনের তোয়াক্কা না করে তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মেঘনা গ্রুপের ল্যান্ড বিভাগের সহকারী ব্যবস্থাপক অসীম সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
মেঘনা গ্রুপের ল্যান্ড বিভাগের সহকারী ব্যবস্থাপক জালাল উদ্দিন জানান, কাশেম খায়ের গ্রুপের সম্পত্তি তারা দখল করছেন না। মেঘনা গ্রুপ তার নিজস্ব সম্পত্তিতে বালু ভরাট করছেন। আদালতের মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খাঁন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বালু ভরাট কাজ বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষকে তাদের স্বপক্ষের দলিল পত্র নিয়ে থানায় আসার জন্য নোটিশ করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD