শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পুজামন্ডপ পরিদর্শন

 

নিজস্ব প্রতিবেদক সোনারগাঁও নিউজ :
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাবেক প্রতিমন্ত্রী ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম গতকাল শুক্রবার সোনারগাঁয়ে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন। তিনি

বারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট অমল পোদ্দার বাড়ীর মন্ডপ, নয়াপুর পুজামন্ডপ পরিদর্শন করেন। এসময় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম পুজামন্ডপ ও হিন্দু সম্প্রদায়ের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ সহ দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দেন। তিনি বারদীতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এলাকা ও আশ্রমের পুজা মন্ডপসহ অন্যান্য মন্ডপ পরিদর্শন করে পুজারীদের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন।

এসময় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের সাথে হিন্দু কমিউনিটি নেতা সিআইপি অখিল পোদ্দার, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কসশেম বাবু, সোনারগাঁ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নূর-ই-ইয়াসিন নোবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, বারদী ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, যুবদল নেতা কবির মৃধা, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা সানোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পিয়ার হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD