সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

অপপ্রচারের বিরুদ্ধে সোনারগাঁও বিএনপির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপি।

শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবীর রফিক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে মো. মোশারফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, একটি কুচক্রি মহল সংবাদকর্মীদেরকে ভুল তথ্য দিয়ে সোনারগাঁও বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছেন। ফলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। সোনারগাঁও বিএনপির ঐক্য বিনষ্ট করার জন্য সংস্কার পন্থী এক নেতা ও তার ভাই আওয়ামীলীগ নেতা শীর্ষ ঋণ খেলাপী মিলেমিশে মাঠে নেমেছে।

বিগত ১৬ বছর আওয়ামীলীগের দুঃশাসনের কারণে সোনারগাঁও বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম,নিপীড়ন ও নির্যাতনে জর্জরিত ছিল। অথচ পাঁচ আগষ্টের পর সোনারগাঁওয়ে আমরা বিরোধী দলের উপর কোন ধরনের সহিংসতা হতে দেইনি। সোনারগাঁওকে আমরা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করেছি।
তিনি বক্তব্যে বলেন, কোন নেতাকর্মী যদি দলের নির্দেশ অমান্য করে কোন ধরনের অপকর্ম করে তাহলে আমাদের জানাবেন আমরা তদন্তের মাধ্যমে দলীয়ভাবে ব্যবস্থা নেব।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD