সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

আগুনের উত্তাপের বিপরীতে আরশের ছায়া পাবেন যারা

প্রতিবেদক , সোনারগাঁও নিউজ :

দুনিয়ার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। কাজের হিসাব অনুযায়ী পরকালের শাস্তি ও শান্তি নির্ধারিত হবে। বদ আমলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এ শাস্তি থেকে মুক্তি ও আরশের ছায়ায় অবস্থানের জন্য ছোট্ট একটি আর্থিক ইবাদতই যথেষ্ট। কী সেই আমল?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে বেশি বেশি সাদকা করার কথা বলেছেন। সাদকার মাধ্যমে কবরের উত্তাপ কমে যাবে; আর তার আরশের ছায়ায় অবস্থান করবে মুমিন। হদিসে এসেছে-

হজরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহ বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘সাদকাহ অবশ্যই কবরবাসীর কবরের উত্তাপ ঠাণ্ডা করে দেবে এবং মুমিন কেয়ামতের দিন তার ছায়ায় অবস্থান করবে।’ (তাবারানি, বায়হাকি, তারগিব)

হাদিসে কুদসি থেকে আরও প্রমাণিত যে, সাত শ্রেণির ব্যক্তিকে মহান আল্লাহ তাঁর আরশের ছায়া দিয়ে ধন্য করবেন। তাদের মধ্যে একজন হলো গোপনে দান-সাদকাকারী ব্যক্তি।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, গোপনে কিংবা প্রকাশ্যে মহান আল্লাহর পথে দান-সাদকা করা। ফলে আল্লাহ তাআলা দান-সাদকাকারী ব্যক্তির কবরের উত্তাপ কমিয়ে দেবেন। কেয়ামতের দিন আরশের ছায়া দিয়ে ধন্য করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি দান-সাদকা করার তাওফিক দান করুন। হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

সূত্র : জাগোনিউজ২৪.কম

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD