সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের বন্দরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রোববার বিকেলে বন্দর মদনগঞ্জ বটতলা থেকে  বর্ণাঢ্য র‍্যালী করে নবীগঞ্জ কবরস্থান এসে জশনে জুলুস ও আলোচনা সভা মুনাজাত  অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন ও আদর্শ অনুসরণের মধ্যেই মানবজাতির প্রকৃত মুক্তি নিহিত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন মদিনায় হিজরত করেছিলেন, তখন অসংখ্য নারী-পুরুষ ‘ত্বলা আল বদরু আলাইনা’ গেয়ে পতাকা নিয়ে তাঁকে স্বাগত জানিয়েছিলেন। জশনে জুলুস ও মিলাদুন্নবী উদযাপন সেই আনন্দ ও ভালোবাসারই ধারাবাহিকতা।

মিলাদুন্নবী উদযাপনকে যারা ‘বিদআত’ আখ্যা দেয় তাদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “নবীর জামানায় কওমি মাদ্রাসা, পাকা মসজিদ, মসজিদের এসি, ফ্যান, মাইক, কিংবা বর্তমানে ব্যবহৃত হরফ ও জের-জবরসহ সুবিন্যস্ত কুরআন শরীফ ছিল না। এগুলো সবই পরবর্তীতে এসেছে। অথচ যারা মিলাদুন্নবীকে বিদআত বলে ফতোয়া দেয়, তারা এসব আধুনিক সুবিধা ঠিকই গ্রহণ করছে। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিরুদ্ধাচারণকারীরাই সুন্নি আকিদার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ায়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ হযরত শাহজালাল (র.), শাহ পরাণ (র.) ও ৩৬০ আউলিয়ার দেশ। অলি-আউলিয়ারা আমাদের যে শান্তির ইসলাম, মানবতার ইসলাম ও দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন, আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথেই অবিচল থাকব। সুন্নি ও সুফি আদর্শের বিরুদ্ধে মওদুদী, সালাফী কিংবা লামাযহাবী অপমতবাদ নিয়ে কোনো চক্রান্ত করা হলে তা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করা হবে।”

জশনে জুলুস ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম, উদযাপন কমিটির সভাপতি মোঃ আবুল কাউছার আশা, সহ-সভাপতি ডাঃ মোঃ নায়েব আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান গেলমান, ইসলামিক যুব ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান রাব্বী, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুর রহমান ও সচিব মোঃ আব্দুর রহমান শান্ত, সাংবাদিক শেখ সুমন সহ হিজবুর রাসূল (সা.) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD