মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ফজলে রাব্বী ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালের মা আনোয়ারা বেগম (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাতে সোনারগাঁও পৌরসভার উদ্ধবগঞ্জ পৌর ভবনাথপুর এলাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ১০ টায় সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার জানাযা শেষে গোবিন্দপুর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার জানাযায় নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমার মৃত্যুতে জানাযায় উপস্থিত সকলের গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জানান।
আপনার মতামত দিন