সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

মালবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালবাহী লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া আহত হন।
মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কের আষাঢ়িয়ার চর ব্রীজের ওপর  এ দূঘটনা ঘটে। মঙ্গলবার রাতে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থী কুমিল্লার কোতোয়ালি থানার জাকির হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর অনার্স ৫ম সেমিস্টারের ছাত্র তানভীর হাসান মজুমদার ও ফয়সাল মিয়া মোটরসাইকেল যোগে ঢাকা হতে কুমিল্লার কোতোয়ালি থানায় নিজ গ্রামের যাচ্ছিল। পথে সোনারগাঁওয়ডে আষাঢ়িয়াচর এলাকায় ব্রীজের ওপর দ্রুত গতির একটি মালবাহী লরি তাদের বহনকারী মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তানভীর হাসান মজুমদার মারা যান। সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া গুরুতর আহত হন। আহত ফয়সাল মিয়াকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, নিজ গ্রামে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার শিকার হন দুই শিক্ষার্থী । ঘটনাস্থলেই তানভির হাসান নামে একজনের মৃত্যু হয়। তারা আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউভি) অনার্স ৫ম সেমিস্টারের ছাত্র। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD