রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

এরশাদ এর মৃত্যুবার্ষিকীতে সোনারগাঁওয়ে জাতীয় পার্টির আলোচনা ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 
সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা আইয়ব প্লাজার জাতীয় পাটির সোনারগাঁও কার্যালয়ে এ মিলাদ মাহফিল আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা জাতীয় পাটির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) জাতীয় পাটি লিয়াকত হোসেন খোকা।
এসময় উপস্থিত সোনারগাঁও পৌর জাতীয় পাটির সভাপতি এম এ জামান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু,সিরাজুল হক,সাদিপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো.আবুল হাসেম, সোনারগাঁও জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি  মো.ফজলুল হক মাষ্টারসহ সোনারগাঁও উপজেলা জাতীয় পাটির বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও প্রমুখ নেতৃবৃন্দ।  পরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তোবারক বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD