মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন

সোনারগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, তিন যুবককে কুপিয়ে জখম

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ  :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদেশে যাওয়ার জন্য দেয়া ৮ লাখ টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূক্তভোগী ব্যবসায়ী পরিবার। এ ঘটনায় ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর, স্বর্ণলংকার লুট করেছে প্রতিপক্ষের লোকজন। হামলার শিকার হয়েছেন প্রতিবেশী তিন যুবক। ধারালো অস্ত্র দিয়ে ওই তিন যুবককে কুপিয়ে মারাত্বকভাবে জখম করা হয়েছে। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও তারা বাড়িঘরে হামলা করে আসবাবপত্র ভাংচুর, নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় কাপড় ব্যবসায়ী আবু হানিফের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায়ও পরদিন শনিবার একটি থানায় অভিযোগ দায়ের করা হয়। আহত যুবকরা হলেন, সৌরভ মিয়া, আল হাসান ও রনি। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে এসএম সিহাব রিজন, আহাম্মদ, ইসহাক খান, তামিম খান, বাবু, অপু ও শান্তসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় কাপড় ব্যবসায়ী আবু হানিফের নিকট আত্মীয় নিবরকে সৌদি আরব পাঠানোর জন্য একই এলাকায় টিপুর ছেলে এসএম সিহাব রিজনকে এক বছর আগে ৮লাখ টাকা প্রদান করেন। রিজন ও তার লোকজন নিরবকে বিদেশ নিয়ে যেতে তালবাহানা করে বিদেশ পাঠানোর জন্য ব্যর্থ হয়। পরে তারা ওই ৮ লাখ টাকা ফেরত চাইলে আবু হানিফকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে রিজন ও তার লোকজন। এ নিয়ে বিরোধ দেখা দেয়। এ বিরোধে গত শুক্রবার রাত ৯টার দিকে এসএম সিহাব রিজনের নেতৃত্বে আহাম্মদ, ইসহাক খান, তামিম খান, বাবু, অপুসহ আরো ৪-৫ জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আবু হানিফের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আবু হানিফের বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর করে , একটি মোবাইল ফোন, দেড় ভরি স্বর্ন লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির লোকজনের আত্মচিৎকারে প্রতিবেশী মঞ্জুর মিয়ার ছেলে সৌরভ ও তার দুই বন্ধু আল হাসান ও রনি ছুটে এসে হামলায় বাধা দিলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তাদের কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এর আগে হামলার কৌশল হিসেবে হামলাকারীরা স্থানীয় মসজিদের মাইকে ঘোষনা দেয় আবু হানিফের বাড়িতে ডাকাত হানা দিয়েছে বলে প্রচার করে।

আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সৌরভের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে আহত যুবক সৌরভের বাবা মঞ্জুর মিয়া ও শনিবার আবু হানিফের স্ত্রী ফারাজানা বেগম বাদী হয়ে পৃথক অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী মঞ্জুর মিয়া জানান, বুরুমদী এলাকায় আবু হানিফের বাড়িতে ডাকাত হানা দিয়েছে মসজিদের মাইকে প্রচার করা হয়। ডাকাতের কথা শুনে তার ছেলে সৌরভ ও ছেলের বন্ধু আল হাসান ও রনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা সৌরভ ও তার বন্ধুদের রামদা, ছুরি, কুড়াল ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

অভিযুক্ত এসএম সিহাব রিজন বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না। ওইদিন তিনি একটি মিটিংয়ে কাঁচপুর ছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক বলেন, পৃথক দুুটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD