সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে অগ্নিদগ্ধ হয়ে আহত ৪

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বাসায়  গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছে।

 মঙ্গলবার বিকেলে উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সজিব (২৭), রুবেল (৩০), মামুন (৩২), জাকারিয়া (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় বারেক মেম্বারের বাড়িতে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরানোর সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম সোনারগাঁও নিউজকে জানান, রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন দগ্ধ হলেও তারা কেউই গুরুতর আহত নয়। তারা বর্তমানে ফাস্ট এইড নামের  স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রিলিজ দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD