মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব

সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে প্রচারিত অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ছেলে রুহুল আমিন সুমন।
মঙ্গলবার দুপুরে উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত বৃদ্ধের নাম ওবায়দুল হক। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে রুহুল আমিন সুমন দাবি করেন, গত বুধবার তাঁর বাবার বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ তোলা হয়। পরে উপজেলা বিএনপির নেতা মজিবুর রহমান, তাঁর ভাগিনা সার্ভেয়ার সোলায়মান, সোহেল, তাবারক, রনি, শরিফসহ ১০-১২ জন তাঁর বাবার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পের মাধ্যমে তিন শতাংশ জমি লিখে নেন। পাশাপাশি ৫ লাখ টাকা দাবি করেন। এ টাকা ৫ দিনের মধ্যে পরিশোধ না করলে ওই জমি দখলে নেবেন মুজিবুর রহমান।
তিনি বলেন, তাঁর বাবা স্থানীয় একটি মুদি দোকান পরিচালনা করেন। শারীরিকভাবে অসুস্থ ও অক্ষম হওয়ায় তাঁকে নিয়মিত চিকিৎসা করাতে হয়। তাঁর দাবি, শিশুটিকে ধর্ষণের ঘটনায় তাঁর বাবা জড়িত নন।
রুহুল আমিন সুমন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বাবা যদি ঘটনায় জড়িত থাকেন, তাহলে তদন্ত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর তিনি জড়িত না থাকলে মিথ্যা অপবাদ থেকে মুক্তির দাবি জানান। এছাড়াও অপ প্রচারে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগ এবং জোর করে জমি লিখে নেওয়ার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির নেতা মজিবুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD