শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

কাঁচপুরে মহাসড়কের পাশে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদকালে আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি বিষ্ণুপদ শর্মা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা রির্জাভ পুলিশ সদস্যসহ সোনারগাঁও থানার বিপুল সংখ্যক সদস্য।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, কাঁচপুর এলাকায় মহাসড়কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ও যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD