সোনারগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার
সোনারগাঁও নিউজ
৩০ অক্টোবর ২০২৬ , ১:০১ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর মেঘনা টোল প্লাজা এলাকায় আষাড়িয়ারচর পুলিশ চেকপোষ্ট ও বিসমিল্লাহ সি. এন. জি. পাম্পের সামনে থেকে পৃথকভাবে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোছাঃ ফাতেমা (৪৫), মোছাঃ খালেদা (৩৩) ও মোঃ আয়াছ (২৫)। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় শুক্রবার ভোরে সোনারগাঁওয়ে আষাড়িয়ারচর পুলিশ চেকপোষ্ট ও ওই এলাকার বিসমিল্লাহ সি. এন. জি. পাম্পের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথকভাবে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফাতেমা কক্সবাজারে চকরিয়া উপজেলার মাতারবাড়ী মকডিল গ্রামের আঃ সাত্তারের স্ত্রী ও খালেদা একই উপজেলার ইলিশিয়া লাল ব্রীজ এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী। তাদের কাছ থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে গ্রেফতারকৃত আরেক মাদক কারবারি মোঃ আয়াছ কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াখালীপাড়া গ্রামের মৃত ফরিদ উল্লাহের ছেলে। তার দেহ তল্লাশি করে পায়জামার ডান পকেটে কালো কসটেপ দিয়া মোড়ানো অবস্থায় সাদা জিপারে রাখা এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি জানান মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।