মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

কাঁচপুরে রহিম স্টীলে আগুন, আধাঘন্টায় নিয়ন্ত্রনে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর নয়া বাড়ি এলাকায় রহিম স্টীল নামের একটি কোম্পানিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
 বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক টান্সফরমা বুস ফেটে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে কাঁচপুর ব্রীজ মডার্ণ ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ। ঘটনার সময় রহিম স্টীলে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় অবস্থিত রহিম স্টীল কোম্পানির অভ্যান্তরে রহিম এনার্জি লিমিটেডে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হঠ্যাৎ বিকট শব্দ হয়ে বৈদ্যুতিক টান্সফরমা বুস ফেটে আগুন ধরে যায়। এসময় আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে কাঁচপুর মডার্ণ ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে একটি বৈদ্যুতিক টান্সফরমা ক্ষতিগ্রস্থ হলে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।
রহিম স্টীলের শ্রমিক কবির হোসেন বলেন, সকালে সাড়ে ৮টার দিকে রহিম স্টীলের ভেতরে হঠ্যাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। এতে রহিম স্টীলে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী আতঙ্কিত হয়ে পড়ে। আগুন লাগার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধাঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে একটি বৈদ্যুতিক টান্সফরমা ক্ষতিগ্রস্থ হলে হাতহতের কোন ঘটনা ঘটেনি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD