বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো.রেজাউল করিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে হত্যা চেষ্টা করা হয়। মিথ্যা মামলার রায় ঘোষনার আগে তাকে বিদেশে নির্বাসনে পাঠাতে চেয়েছিল, আপোষহীন নেত্রী কখনোই বিদেশে যেতে চাননি। যখন জেলখানায় অসুস্থ হয়ে পড়েন তখন আওয়ামীলীগ সরকার বিদেশে চিকিৎসার জন্য একাধিকবার বাধা দিয়েছেন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
এসময় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু,সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূর এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত দিন