শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে আগুনে ৪ দোকান ভষ্মিভূত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে।  বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনের মার্কেটে এ অগ্নিকান্ডের  ঘটনা ঘটে। সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।
জানা যায়, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনের মার্কেটে বুধবার রাত সাড়ে ১০ টায় বিদ্যুৎ এর ট্রান্সফরমায় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই মার্কেটের পোল্ট্রির দোকান, লাইব্রেরি, সেনেটারী ও আইসক্রিমের গুদাম দোকান পুড়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলছে আগুনে তাদের দোকানে সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিসাধন হয়েছে।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা ওসমান গণি বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  তবে ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপন করা যায়নি। তবে ক্ষতিগ্রস্তরা দাবি করছে তাদের ৩০ লাখ টাকায় ক্ষতি হয়।
সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD