মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

চাঁদাবাজি, দখলবাজিসহ অপকর্ম বন্ধ করুন– অধ্যাপক মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, সামনে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে। সামনে ক্লিন অপারেশন শুরু হবে। সতর্ক থাকবেন। চাঁদাবাজি, দখলবাজিসহ অপকর্ম বন্ধ করুন। এখনো সময় আছে চাঁদাবাজি ও দখল বাজি ছেড়ে দিন। আপনাদের এসব অপকর্মের জন্য বিএনপির বদনাম হচ্ছে। তারেক রহমান আপনার অপকের্মর দায় কেন নেবেন। আমাদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। সাবধান হয়ে যান। হয়তো আগামীতে আপনার জন্য জেলখানা অপেক্ষা করছে। আপনাকে অপকর্মের জন্য জেলে যেতে হতে পারে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরী প্রতাপের চর এলাকায় উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজনে ‘বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তৃণমূলই বিএনপির প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকব না। কারো সঙ্গে হিংসা করবেন না। সাংবাদিকদের ভুল তথ্য দেবেন না। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনি কি বিনিময় পাওয়ার জন্য রাজনৈতিক করেছেন? তৃণমূলের সাথে ভাব দেখাবেন না। তাদেরকে ভালোবাসা দিন, আদর করুন। নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। ঝগড়া করবেন না। এক টেবিলে বসে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করুন।

মামুন মাহমুদ আরো বলেন,অনেকেই জিজ্ঞাসা করেছে নারায়ণগঞ্জ-৩ এ সিদ্ধিরগঞ্জ একসাথে হওয়ায় আমি সেখানে নির্বাচন করবো কিনা? আমিতো নারায়ণগঞ্জ-৪ এ ছিলাম আর এখনো সেখানেই আছি। যদি মান্নান ভাই মনোনয়ন পায় সিদ্ধিরগঞ্জে আমি সর্বপ্রথম সমাবেশ করতে সহযোগীতা করবো। তাই যারা নির্বাচন করবেন দলের মধ্যে ষড়যন্ত্র কিংবা কোন্দল সৃষ্টি না করে চলুন ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার জন্য কাজ করি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সনমান্দি ইউনিয়নের সভাপতি শাফিরউদ্দিন মজনু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম,নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার, সোনারগাঁও পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন, আবু সালে মুছা, কায়সার আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি, সাধারন সম্পাদক ও উপজেলার সকল ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদকসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD