বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে ফার্মেসী দোকানে চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফার্মেসীতে চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ টাকা, মোবাইল সেট, ঔষধসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার রাতে সোনারগাঁও পৌরসভার পুরান টিপরদী এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ফার্মেসীর মালিক মো. বিল্লাল হোসেন বাদি হয়ে বুধবার বিকেলে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, সোনারগাঁও পৌরসভার পুরান টিপরদী এলাকায় যাদুঘর রোডে জননী ফার্মেসীতে মঙ্গলবার গভীর রাতে কোন এক সময় একটি চোরের দল ফার্মেসী দোকানের শার্টারের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের ভেতরের ক্যাশের ড্রয়ার ভেঙ্গে ড্রয়ারে রক্ষিত নগদ ২৩ হাজার টাকা, একটি স্যামসাং মোবাইল সেট ও ঔষধপত্র চুরি করে নিয়ে যায়।
দোকান মালিক বিল্লাল হোসেন জানান, আমার এ ফার্মেসী আমার ছেলে ইসমাইল হোসেন দেখাশুনা করে। মঙ্গলবার রাত ১১ টার দিকে আমার ছেলে ইসমাইল দোকান বন্ধ করে আমাদের গ্রামের বাড়ি যশোর চলে যায়। বুধবার সকালে দোকানে এসে দেখি দোকানের শার্টারের তালা ভাঙ্গা। দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানে ঔষধপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো ভাবে পড়ে আছে। অজ্ঞাত চোরের দল নগদ টাকা,  মোবাইল সেট ও ঔষধসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ চুরির ঘটনায় সোনারগাঁও থানায় একটি দায়ের করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি ( তদন্ত)  আহসান উল্লাহ জানান, চুরির ঘটনায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD