রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

জনগণ বিএনপিকে ভোট দিতে অপেক্ষায় আছেন-  আল মুজাহিদ মল্লিক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁও উপজেলা বিএনপি সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেছেন, দেশের জনগন বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আওয়ামীলীগ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগন ভোট দিতে পারেনি। রাতের আধারে জনগনের ভোট চুরি করে তাদের পালিত ক্যাডার ও প্রশাসনের মাধ্যমে ভোট চুরি করেছে। ফলে তারা নিজের ভোট দিতে পারেননি। এখন ভোটের অপেক্ষায় রয়েছেন।
শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় বিএনপি ধানের শীষ প্রতীক সম্বলিত টি-শার্ট ও ক্যাপ বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বলেন,আওয়ামীলীগ মৃত ব্যাক্তিদের ভোটও দিয়েছেন। বহু বছর আগে মারা গিয়েছেন সেই ব্যক্তিদের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় গিয়েছেন আওয়ামীলীগ ক্ষমতায় গিয়ে বিএনপিসহ প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানীমূলক মামলায় জেল খাটিয়েছেন। বাড়ি ছাড়া করেছেন। বর্তমানে তারা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৩১ দফা আগামীর স্বনির্ভর বাংলাদেশের প্রতিচ্ছবি। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সে লক্ষ্যে ৩১ দফা প্রচার করছেন।
এসময় জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম,কাউছার হামিদ, দপ্তর সম্পাদক আল আমিন মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানউল্লাহ, সাধারণ সম্পাদক আনছর আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD