বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

জামপুরে আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল

মনির হোসেন, জামপুর প্রতিবেদক :
জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামপুরের মাঝেরচর শপিং সেন্টারের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার।

জামপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ভূইঁয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বী, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুউদ্দিন খান আবু , সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রাসেল আহমেদ খোকন, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরিফ, জামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মামুন দেওয়ান, আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন প্রধান, মিয়া আব্দুল বাতেন প্রমুখ।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD