নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুলের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বারদী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এড. সামছুল ইসলাম ভূঁইয়া।
নব-নির্বাচিত চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান উপকমিটির সদস্য দীপক কুমার বনিক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সামছুল আলম, বারদি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জহিরুল হক, পার্শ্ববর্তী কুমিল্লা জেলার চালী ভাংগা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির, লায়ন তোফাজ্জল হোসেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সহ সভাপতি রাশেদউদ্দীন মঞ্জু।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
বারদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইব্রাহিম খলিল ইবু, জাকির হোসেনসহ বারদি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্যগন। অনুষ্ঠানে বারদী ইউনিয়ন আওয়াাামীলীগের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে নব নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব গ্রহন করেন।
আপনার মতামত দিন