বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

কাঁচপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের  ৮ সদস্য গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
 সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকা খেকে কিশোর গ্যাং টাইগার গ্রæপের প্রধান হৃদয়সহ ৮ সদস্যকে  দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব- ১১ সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
 গ্রেপ্তারকৃতরা হলো- কাঁচপুর সেনপাড়া গ্রামের হৃদয়, শাহজালাল, জুয়েল, রানা, জাহাঙ্গীর আলম, রাসেল, সাগর ও বন্দর উপজেলার মদনপুর গ্রামের রনি।
এর আগে সোমবার রাতে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ছয়টি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু, একটি রেজর (ক্ষুর) ও ছিনতাই করা  মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে হৃদয়ের বিরুদ্ধে দুটি, শাহজালালের একটি, রানার একটি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায়  সাতটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোনারগাঁ থানায় মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে বলেন, কিশোরগ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাঁচপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপকের্মর অভিযোগ রয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD