মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা 

সোনারগাঁওয়ে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সন্ধ্যায় স্বামী হাবিবুর রহমান ও সোমবার সকালে স্ত্রী লায়লা বেগমের মৃত্যু হয়। তবে তাদের ছেলে রিফাত হোসেনের অবস্থা আংশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এর আগে গত ২২ আগষ্ট বৃহস্পতিবার সকালে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিষ গ্রামে চুলায় আগুন ধরাতে গিয়ে ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে দগ্ধ হয় তারা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত লায়লা বেগমের ভাই মীর বাছেদ মিয়া।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ গ্রামের কবির মিয়ার ভাড়াটিয়া লায়লা বেগম গত বুধবার রাতে গ্যাসের চুলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতে গ্যাসের চুলা লিকেজ হয়ে গ্যাস বের হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার সকালে ফজর নামাজ পড়ে লায়লা বেগম গ্যাসের চুলা জ্বালাতে আগুন দিলে ঘরের মধ্যে বাতাসে মিশে থাকা গ্যাসে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লায়লা বেগম (৫০), তার স্বামী হাবিবুর রহমান (৫৫) ও ছেলে রিফাত হোসেন(২৫) এর গায়ে আগুন লেগে দগ্ধ হয়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন আগুন নিভিয়ে উদ্ধার করে তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মো. মহসিন বলেন, গ্যাসের আগুনে দগ্ধ দুজননের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ দেননি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD