প্রচ্ছদ

জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়ার মনোনয়নপত্র দাখিল

সোনারগাঁও নিউজ ২৯ ডিসেম্বর ২০২৫ , ৪:১১ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও  কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার বিকেলে  সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি  মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল এর সময় ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসার শাহিনা ইসলাম চৌধুরী,  সোনারগাঁও উত্তর জামায়াতের সভাপতি মো. ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম মিয়া, সোনারগাঁও দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আমির কফিল আহম্মাদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ড. ইকবাল হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণার পর থেকেই তাঁরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। দুই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়েছে।
তিনি দাবি করেন, জনগণ পরিবর্তন ও ন্যায়ের শাসন দেখতে চায়। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এই আসনে জামায়াতে ইসলামী ভালো ফল করবে বলে তিনি আশাবাদী।