সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২শ’ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে এ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ইউএই এইড ওয়ান বিলিয়ন মিলস্ এনডাউমেন্ট প্রকল্পের উদ্যোগে অসহায় দুস্থ ২শ পরিবারের মাঝে ৫০ কেজি চাল, ৫ কেজি সয়াবিন তেল, ১০ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি ছোলা, ২ কেজি খেজুর, ২ কেজি সেমাই, ২ কেজি চিনি ও ২ কেজি লবণ ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিখি ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আক্তার হোসেন বিপিএম (সেবা)।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাজী আবজাল হোসেন, সমাজ সেবক মনোয়ার হোসেন, মিজানুর রহমান, আলী নূর, শহিদ মিয়া, আতিকুর রহমান, আসাদউল্লাহ, সাইফুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত দিন