সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে ধর্ষণ ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে পাঁচ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ঐতিহ্য সম্পর্কে আগেই শুনেছি- এসপি হাবিবুর রহমান নারায়ণগঞ্জ-৪ নিয়ে জনগণের চাওয়া-পাওয়াকেই অগ্রাধিকার দেব -মাধবী মার্মা সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূয়া প্রত্যায়ন দেওয়ার অভিযোগ সোনারগাঁওয়ে মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত সোনারগাঁওয়ে কিশোরী ধর্ষণের দায়ে অভিযুক্ত গ্রেফতার সোনারগাঁওয়ে অস্ত্র ও ইয়াবাসহ ২৪ জন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ-৪ নিয়ে জনগণের চাওয়া-পাওয়াকেই অগ্রাধিকার দেব -মাধবী মার্মা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জ-৪ আসনে দায়িত্ব পাওয়ার পর এলাকার উন্নয়ন পরিকল্পনা সাধারণ মানুষের চাওয়া-পাওয়া ও স্থানীয় সমস্যার ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

তিনি বলেছেন, কোথায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন, তা স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন। সে কারণেই তিনি প্রথমবারের মত সদর উপজেলা পরিদর্শনে এসেছেন। সরকারি দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের চাওয়া-পাওয়া ও এলাকার সমস্যাগুলো জানতেই তার এ সফর।

তিনি বলেন, কোথায় উন্নয়নমূলক কাজ প্রয়োজন, কোথায় কী দাবি রয়েছে এবং কোন এলাকায় কী ধরনের সমস্যা রয়েছে, তা স্থানীয়দের কাছ থেকেই জানতে চেয়েছি। তাদের সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতে কোথায় এবং কীভাবে কাজ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাধবী মার্মা বলেন, উন্নয়ন পরিকল্পনা করার ক্ষেত্রে কোনো এলাকার প্রতি পক্ষপাত না করে প্রকৃত প্রয়োজন চিহ্নিত করা জরুরি। যেসব এলাকায় উন্নয়ন, কারিগরি সহায়তা কিংবা সরকারি সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয় চিহ্নিত করে সরকারের কাছে উপস্থাপন করা হবে। জনগণের প্রয়োজনকে সামনে রেখেই নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সদর উপজেলা পরিদর্শনের সময় তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়েও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, প্রকৌশলী ইয়াসিন আরাফাত, ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD