শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়াগাঁওয়ে জামিয়া আরাবীয়া ইসলামীয়া পরমেশ্বরদী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জামিয়া আরাবীয়া ইসলামীয়া পরমেশ্বরদীী মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, মাওলানা হাজী মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা নাসির উদ্দীন নাসু, গোলজার হোসেন, মাওলানা ওমর ফারুক , মনির হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন