ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর স্থানীয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বারদীর মছলন্দপুর যুব সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু।
ফাইনালে নাজমুল একাদশ ও মেহেদী একাদশ অংশ নেন। খেলায় নির্ধারিত সময়ে গোল সমান সমান হওয়ায় ট্রাই বেকারে নাজমুল একাদশকে হারিয়ে জয়ী হয় মেহেদী একাদশ। খেলায় বিজয়ী টিমকে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও রানার আপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরষ্কৃত করা হয়। এ ছাড়াও খেলায় অংশগ্রহণকারী প্রতিজন খেলোয়াড়কে ম্যাডেল দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আব্দুল করিম, ব্যবসায়ী ও সমাজ সেবক লিয়াকত আলী, জিল্লুর রহমান, টুকু মিয়া, বারদী ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি ওহাব মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপির নেতা জামান হোসেন, যুবদল নেতা ফারুক, আনু, হাতেম আলী, সালামুন, মনা, শ্রমিকদল নেতা মিজানুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্য সেলিম হোসেন দিপু যুব ও ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন, মাদক ছাড়ো, খেলা ধরো, মাদক ছাড়ো, কলম ধরো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ছাত্র সমাজের মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।
আপনার মতামত দিন