শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে বিএনপির কার্যালয় উদ্বোধন করলেন আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে পিরোজপুরের জৈনপুর এলাকায় এ কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি  আজহারুল ইসলাম মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও  পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম রানার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সাধারন সম্পাদক হুমায়ূন কবির রফিক,  সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান,  আব্দুর রউফ, জিয়াউল ইসলাম চয়ন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার, শহিদ সরকার, সদস্য বিএম ডালিম, সোনারগাঁও পৌর বিএনপির সহ সভাপতি আবু সাঈদ, জাহাঙ্গীর আলম,  নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন,  পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সোহরাব প্রধান, আব্দুল ছামাদ মেম্বার, শফিউল আলম বাচ্চু,  সিনিয়র যুগ্ম সম্পাদক তমিজ উদ্দিন,  পিরোজপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন,  সাধারণ সম্পাদক সুমন মিয়া,  বিএনপির নেতা শাহানুর বেপারী, আবুবকর সিদ্দিক, সোবহান প্রধান, বোরহান বেপারী, হানিফ প্রধান, ফারুক প্রধান, আলী জামান জিতুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD