রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

মহজমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে আহসান হাবীব ভুঁইয়া টিপুর প্যানেলের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, জামপুর :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের
ঐতিহাসিক বিদ্যাপীঠ  মহজমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন আগামী ২ এপ্রিল।
এ নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচার প্রচারনা জমে উঠেছে। ব্যাপকভাবে গণ সংযোগ করছেন  সভাপতি পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা আহসান হাবীব ভুঁইয়া টিপু ও তার প্যানেলের অভিভাবক সদস্য পদপ্রার্থীরা।
শুক্রবার বিকেলে উপজেলার  নোয়াগাঁও ইউনিয়নে গৌবিন্দপুর এলাকা ও লাধুরচর, ও জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায় ব্যাপক গনসংযোগ করেন। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করে দোয়া কামনা ও ভোট কামনা করেন।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন শিল্পপতি ও সমাজ সেবক আল মুজাহিদ মল্লিক, আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন ভুইঁয়া, খায়রুল ইসলাম, আয়নাল হক,জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভুঁইয়া সুমন,  ইকরাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।
আহসান হাবীব ভুঁইয়া টিপু বলেন, আমি সকলের দোয়া ও সমথর্ন নিয়ে সভাপতি পদপ্রার্থী হয়েছি মহজমপুর উচ্চ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করার লক্ষে কাজ করে যাচ্ছি এবং শিক্ষাথীদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। যেভাবে শিক্ষাথীরা ভালো রেজাল্ট করতে পারে সেভাবে কাজ করা হবে তাই আমার প্যানেলে একটি করে ভোট দিয়ে বিজয়ী করে অএ বিদ্যালয়ের শিক্ষাথীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করার সুযোগ চাই। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
নির্বাচনে আহসান হাবীব ভুঁইয়া টিপুর প্যানেলের প্রার্থীরা হলেন  ১ নং ব্যালট এর আজিজুল হক, ৩ নং ব্যালট এর ইউনুস ভুঁইয়া, ৪ নং ব্যালট এর কাজী কাউছার, ৭ নং ব্যালট এর মহিবুর সুজন ভুঁইয়া, সংরক্ষিত মহিলা আসনে বিউটি আক্তার।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD