প্রচ্ছদ

সোনারগাঁওয়ে পিঠা উৎসব অনুষ্টিত

সোনারগাঁও নিউজ ১২ ফেব্রুয়ারী ২০২৩ , ১২:৪৮ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাহাপুর এলাকায় অগ্নিবীনা কিন্ডারগার্টেনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

অগ্নিবীনা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সেফালী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাংবাদিক অসিত কুমার দাস, আল আমিন তুষার, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মশিউর রহমান, হুমায়ুন কবির, হারুন অর রশিদ প্রমুখ। এসময় কিন্ডার গার্টেনের ৩টি স্টলে প্রায় ৫০ ধরনের পিঠা প্রদর্শন করা হয়।