রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিজ্ঞপ্তি :

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের জিয়ানগর এলাকার চরলাউয়াদী মৌজায় জমি সংক্রান্ত বিরোধে বিচার সালিশ করার কারনে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং সদস্য আফজাল হোসেনকে জড়িয়ে নারায়ণগঞ্জের কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আফজাল হোসেন।
প্রতিবাদে তিনি জানান, উপজেলার সাহাপুর এলাকার মৃত আঃ খালেক বেপারীর ছেলে শহিদুল ইসলাম চরলাউয়াদী মৌজায় আলাউদ্দিন গংদের জমি জাল দলিল ও নকল ওয়ারিশ সাজিয়ে জমি দখলের চেষ্টা করেন। একই এলাকার জাকির হোসেন প্রকৃত ওয়ারিশের কাছ থেকে জমি ক্রয় করলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে আদালতে মামলা দায়ের করা হয়। এ জমি বিরোধে ওই ওয়ার্ডের সদস্য আফজাল হোসেনের কাছে বিচার দাবি করেন জাকির হোসেন। বিচার সালিসে কাগজপত্র যাচাই করে জাকির হোসেনের স্বপক্ষে জমি পাওনা হয়। পরে সামাজিক বিচারে রায়ের জন্য পরবর্তীতে সময় চান শহিদুল ইসলাম। সময় নিয়ে বিচার সালিশ থেকে চলে আসার পর থেকে পরবর্তী তারিখে সালিসে বসতে তালবাহানা শুরু করেন শহিদুল ইসলাম। বিচার সালিসে না বসার কারণ জানতে চাইলে শহিদুল ইউপি সদস্য আফজালকে জড়িয়ে অপ- প্রচার শুরু করে। এ নিয়ে সোনারগাঁ থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছেন।
ইউপি সদস্য আফজাল হোসেনের দাবি, শহিদুল ইসলাম একজন ভূমিদস্যুতা। সে মেনিখালি নদী দখল করে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে চাঁদা আদায় করে থাকেন। ভাটিবন্দর ব্রীজের নিচের অংশ দখল করে বালু ভরাট করে ঘর নির্মাণ করেছেন। এছাড়াও ক্যারাম বোর্ডের জুয়ার আসর বসিয়েছেন।
ব্রীজের নীচের সরকারি ঘাট দখল করেছেন। ওই ঘাটে এলাকার মানুষ গোসল করতে আসলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এনিয়ে একাধিকবার বিচার দাবি করেন এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD