শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

সোনারগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।  মঙ্গলবার  সোনারগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও আসিফ আল জিনাত এর সভাপতিত্বে সোনারগাঁও ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনারগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন ও সালাম গ্রহন করেন।
এসময় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সোনারগাঁও সার্কেল মো. তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসমিন, সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে শহীদ মজনু শাহ পার্কে বিজয় স্তম্ভে, উপজেলা চত্বরে ফুলের শ্রদ্ধা জানান সোনারগাঁও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, সোনারগাঁও প্রেস ক্লাব, বিএনপি, জামায়েত ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
এছাড়াও উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজয় র‌্যালি বের হয়।  সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ -৩ আসনের মনোনীত প্রার্থী  বিএনপির  আজহারুল ইসলাম মান্নান এবং  ইসলাম শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী গোলাম মসিহের নেতৃত্বে নেতাকর্মীরা বিজয় র‌্যালি বের করে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD