রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যাদুর্গত অঞ্চলে গো-খাদ্য ও ত্রাণ বিতরন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যাদূর্গত অঞ্চলে প্রাণীর জন্য গো-খাদ্য ও ত্রাণ বিতরন করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দিনভর তারা এ গো-খাদ্য ও ত্রাণ বিতরন করেন। ভারতের মেঘালয় রাজ্যের সীমানা ঘেঁষে বাংলাদেশের তাহেরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোসহ সুনামগঞ্জের শনির হাওর, ডেকার হাওর, টাঙ্গুয়ার হাওর এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমাতে এ গো খাদ্য বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পরিষদের সভাপতি ডা. মোঃ আছাবুর রহমান, সাধারণ সম্পাদক ডা. এ. এম. এম. গোলাম মর্তুজা, উপদেষ্টা ডা. জামিল আহমেদ, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ডা. রাসেল মাহমুদসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি ডা. মোঃ আছাবুর রহমান বলেন, বন্যায় গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। পানিবন্দী অবস্থায় অসহায় জীবনযাপন করছে মানুষ ও গবাদি প্রাণী। বন্যার জলে ভেসে যাচ্ছে গবাদি প্রাণী ও হাঁস-মুরগি। বন্যার পানি ঢোকায় গরু-ছাগল এবং হাঁস মুরগির খামার ক্ষতিগ্রস্থ হয়েছে। নষ্ট হয়েছে চারণ ভূমির ঘাস, আবাদকৃত ঘাসের জমি ও খড়ের গাদা।

খাদ্য ও মেডিসিনের অভাবে মারা যাচ্ছে অনেক প্রাণী। বন্যা দূর্গত মানুষের প্রতি মানুষের সহমর্মিতা থাকলেও গবাদি পশুকে কেউ দেখে না। তাই আমাদের এ সংগঠন গবাদি পশুদের খাদ্য ঘাটতি পূরনের চেষ্টা করেছি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD