রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার এবং সামাজিক মর্যাদার–ইমতিয়াজ বকুল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আগামী অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরন করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক হাটে ক্রেতা বিক্রেতা ও সাধারণ মানুষের মাঝে এ বুকলেট বিতরণ করেন
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী  অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

তিনি কাইকেরটেক হাটে ক্রেতা বিক্রেতা, সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে দোয়া কামনা করে গণসংযোগ করেন।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা আমাদের বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের কথা হচ্ছে বিএনপির স্বার্থই আমাদের আগে। যেখানে দেশের স্বার্থ সেখানেই বিএনপি। যেখানে দেশের স্বার্বভোমই স্বাধীনতা সেখানেই বিএনপি। তিনি দৃঢ় কন্ঠে বলেছেন দিল্লী নয়, পিন্ডি নয় অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ। তিনি আরো বলেন, আমরা এমন কোন কাজ করবো না, আমরা সব সময় জনগণের সাথে থাকবো, জনগণকে সঙ্গে রাখবো। জনগনকে ভালবাসবো এবং জনগনের ভালবাসায় আমরা থাকবো। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার এবং সামাজিক মর্যাদার। এই বাংলাদেশ পৃথিবীর মাথা উচু করে দাড়াবো সহমহিমায়।

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক রবিন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আবুল কালাম, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুলহাস, কাজী রোমেল, সাদ্দাম, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু , সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আরমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার, আশিকুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবু ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মাহবুব হোসেন লিমান, সনমান্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ নাঈম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD