শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সোনারগাঁওয়ে আওয়ামী লীগের দোয়া ও শ্রদ্ধা নিবেদন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও :
বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।  মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আওয়ামী লীগ নেতা মো. আশরাফুজ্জামান, মোস্তফা কামাল নিলু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,  আরিফ হোসেন,  স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহাগ রনি, নাসরিন সুলতানা ঝরা, নেকবর হোসেন নাহিদ, নব গঠিত সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD