বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোহাগ রনি’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মোঃ সোহাগ রনি’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা আল-মদিনা শপিং কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর  ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি  মুক্তিযোদ্ধা হাজী শাহজামাল তোতা, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা শাহআলম, সোনারগাঁওয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মোঃ সোহাগ রনি, সোনারগাঁও পৌরসভার মেয়রপ্রার্থী ছগীর আহম্মেদ, আওয়ামীলীগ নেতা মোস্তফা,আবুল কাশেম, সাবেক ছাত্রলীগ নেতা এস,এম আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সেলিম, যুবলীগ নেতা আলমগীর হোসেন, সোনারগাঁও ডিগ্রী কলেজের ভিপি সজল চন্দ্র ঘোষ, জিএস অর্নি আলম, শাখাওয়াত হোসেন, গনি প্রধানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং এলাকার জনসাধারণ।
অনুষ্ঠানে সোহাগ রনি তার বক্তব্যে সোনারগাঁওয়ের কিছু রাজনীতিবিদদের প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
আলোচনা সভা ও মিলাদ শেষে মোনাজাতে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করেন শাহ মোঃ সোহাগ রনি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD