শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বর্ষিয়ান রাজনীতিবিদ , নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক (৮১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার  সকাল ৮ টা ১০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত হয়ে নানা রোগে ভুগছিলেন।  মৃত্যুকালে তিনি আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ বাদ জুমআ ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম জানাযার নামাজ ও  নিজ গ্রাম সোনারগাঁও পৌরসভার গোয়ালদী প্রাইমারি স্কুল সংলগ্ন বালুর মাঠে বাদ আসর দিত্বীয় জানাযার নামাজ শেষে জানাজা শেষে তাকে তাঁর বাড়ির পাশে তাঁর প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির প্রাঙ্গণে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সূরা সদস্য ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, এনসিপির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
মরহুম আবু নূর মোহাম্মদ বাহাউল হক জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে ১৯৮৮ সালে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে আওয়ামী লীগে যোগদান করে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ -৩ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেন। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি সুবক্তা ও দক্ষ পার্লামেন্টারিয়ান ছিলেন। তাঁর দায়িত্ব পালনকালে তিনি এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন করেন। তিনি প্রায় দশ বছর বাংলাদেশের ঔষধ ব্যবসার কেন্দ্রীয় সংগঠন “বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের” সভাপতির দায়িত্ব পালন করেন।
বাহাউল হক রাজনীতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। তিনি হাই স্কুল, কারিগরি কলেজ, মা ও শিশু হাসপাতাল, নার্সি কলেজ, চক্ষু হাসপাতাল, কিডনি সেবা কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। স্থানীয় অসংখ্য মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।  শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি সোনারগাঁওয়ে বাহাউল হক টেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। রাজনীতির পাঠশালা স্কুল অব থটের প্রতিষ্ঠাতা, বাহাউল হক সোনারগাঁও ফাউন্ডেশনের  চেয়ারম্যান, বাহাউল হক সাইন্স এন্ড  টেকনিক্যাল ইন্সটিটিউট ও বাহাউল হক একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এছাড়াও দাতব্য চিকিৎসালয়,চক্ষু হাসপাতালসহ বেশ কিছু সামাজিক উন্নয়নে ও জীবনযাত্রার মান উন্নয়নে সোনারগাঁওবাসির জন্য প্রতিষ্ঠিত করে গেছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD