বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

বারদীতে স্কুলের চুরি হয়ে যাওয়া ফ্যানসহ তিন চোর গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের গোয়ালপাড়া হাইস্কুলের চুরি হয়ে যাওয়া ফ্যানসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মসলেন্দপুর এলাকা থেকে ১২টি সিলিং ফ্যান ও একটি পানির পাম্পসহ তাদের গ্রেপ্তার করা হয়।  সোমবার রাতে গোয়ালপাড়া হাই স্কুল থেকে ১২টি সিলিং ফ্যান ও একটি পানির তোলার পানির পাম্প চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় গোয়ালপাড়া হাই স্কুলের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম বাদি হয়ে ৮জনকে আসামী করে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলো বারদী ইউনিয়নের বাস্তমবাগ এলাকার ফারুকের ছেলে আলিফ, মসলন্দপুর গ্রামের হাবিবুরের ছেলে ইকবাল ও মোহাব্বত আলীর ছেলে আলমগীর। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ।
জানা যায়, উপজেলার বারদি ইউনিয়নের ১নং ওয়ার্ডে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে টিউবওয়েলের মাথা, পানির পাম্পসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। গত সোমবার গোয়ালপাড়া হাই স্কুল রমজানের বন্ধের সুযোগে ওই এলাকার চোর চক্র ১২টি ফ্যান ও একটি পানির পাম্প চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে সকালে গোয়াল পাড়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল গোপন সংবাদের ভিত্তিতে চোর সনাক্ত করে পুলিশে খবর দেয়। বারদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই অনিকের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বারদি মসলন্দপুর এলাকা থেকে ১২টি ফ্যানসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।
বারদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই অনিক জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সিলিং ফ্যান চুরির অভিযোগে তিন চোর গ্রেপ্তার করা হয়েছে। এ চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারকৃতরা নাম প্রকাশ করেছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোয়াল পাড়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় চোর সনাক্ত করে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ চুরি হওয়া ১২টি ফ্যান ও একটি পানি পাম্পসহ তিন চোরকে হাতে নাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর চুরির সঙ্গে জড়িত বলে তারা স্বীকারোক্তি দিয়েছে। পাশাপাশি চুরির সঙ্গে অন্যান্য জড়িতদের নাম প্রকাশ করেছে।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চুরির সঙ্গে জড়িত তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবাার সকালে আদালতে পাঠানো হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD