সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

বিএনপি – জামায়াতের নৈরাজ্যে আজ দেশ ধ্বংস স্তুপে পরিনত হয়েছে- মাহফুজুর রহমান কালাম 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপি-জামায়াতের নৈরাজ্যে আজ দেশ ধ্বংস স্তুপে পরিনত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করেছে। কোটা আন্দোলনের নামে আমাদের মেধাবী ছাত্রদের মাঝে ঢুকে তারা এই নৈরাজ্য করেছে। আজ তারা আ’লীগ সরকার হটানোর জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে বলে দেশবাসীকে আহবান করেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।
শনিবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আ’লীগের কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা এবং উপজেলার প্রায় ২’হাজার অসহায় ও কর্মহীনদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময়  জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও  উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী , উপজেলা আওয়ামী লীগের  দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোখলেসুর রহমান আমির,নারায়ণগঞ্জ জেলা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহমুদুল হাসান দুলাল,স্বেচ্ছাসেবক লীগ নেতা নেকবর হোসেন নাহিদ , সাবেক ইউপি সদস্য মো:হালিম ,আওয়ামী নেতা মাহফুজুর রহমানসহ তৃণমূল আ’লীগের নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD