শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে সোনারগাঁওয়ের জামপুরের মহজমপুর চরতালিমাবাদ গ্রামের তার নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত ব্রেনস্ট্রোকজনিত কারনে অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ৩ পুত্র ও ১ কন্যাসহ নাতী নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ৯ টায় উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর চরতালিমাবাদ ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে চরতালিমাবাদ কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য, সোনারগাঁও নিউজ পরিবার, সোনারগাঁওয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি, জামায়েত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
আপনার মতামত দিন