বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বুরুমদী স্কুলের প্রধান শিক্ষকের দুর্নীতি, ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রার্থীর মনোনয়ন পত্র উধাও

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বুরুমদী এ, এল, এম, এইচ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীর মনোনয়ন পত্র উধাও করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য নিরব কবির ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন চর-নোয়াগাঁও এলাকার সুবেদ আলী ভূইয়ার ছেলে স্কুল কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম ভূইয়া।

নজরুল ইসলাম ভূইয়া অভিযোগে উল্লেখ করেন, আমার ছেলে মোঃ আবির ভূমিকা বুরুমদী এ, এল, এম, এইচ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। সেই সুবাদে আমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অবিভাবক সদস্য পদে একজন প্রার্থী হিসেবে গত ২০-১২-২০২১ তারিখ সোমবার আমার মনোনয়ন পত্রটি দাখিল করি। পরবর্তীতে ২১ তারিখ প্রধান শিক্ষক আজহারুল ভূইয়ার সাথে যোগাযোগ করলে আমার মনোনয়ন পত্রটি জামপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড’র নব-নির্বাচিত মেম্বার নিরব কবির নিয়ে গেছে বলে জানান।
এ বিষয়ে জামপুর ৬ নং ওয়ার্ড’র নব-নির্বাচিত মেম্বার নিরব কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করে এরিয়ে যান।

বুরুমদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিলুফা বেগম বলেন, নজরুল ইসলাম তার মনোনয়ন পত্রটি জমা দিয়েছে সেটা আমি নিজেই দেখেছি কিন্তু কি কারনে উনার মনোনয়ন পত্রটি গায়েব হয়েছে আমি এ বিষয়ে কিছুই জানিনা। স্কুলের প্রধান শিক্ষক আমাকে নির্বাচন সম্পর্কে কিছুই শেয়ার করেনি। তারা স্কুল কমিটির চেয়ারম্যানের বাসা ঢাকায় বসে গোপনে নির্বাচনের আগেই এ কমিটি গঠন করেছে শুনেছি, তবে আমি নিশ্চিত করে বলতে পারছিনা। শুধু তাই নয় নির্বাচনী বোর্ড মিটিংয়েও আমাকে ডাকা হয়নি।
সরেজমিনে বুরুমদী এ,এল,এম,এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ভূইয়ার সাথে যোগাযোগ করতে গেলে গণমাধ্যম কর্মীদের উপস্তিতি টের পেয়ে প্রধান শিক্ষক আজহারুল ভূইয়া স্কুলে তালাবদ্ধ করে গা ঢাকা দেয়। তার মোবাইলে কল করলেও কোন রেসপন্স না দিয়ে মোবাইল ফোনটি বন্ধ করে ফেলে।
সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, ওই স্কুলের ম্যানেজিং কমিটি সিলেকশনে মনোনীত হয়ে গেছে। একদিন আগে জানলেও আমি ব্যবস্থা নিতে পারতাম।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD