সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে এরশাদের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন পালিত হয়েছে।
সোমবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আইয়ুব প্লাজায় জাতীয় পার্টি অফিসে এ জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির উদ্যােগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জাতীয় পার্টি প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, জাতীয় পার্টির নেতা আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, হাজী মুক্তার হোসেন, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁও উপজেলার সভাপতি জাহেদা আক্তার মনি, সাধারণ সম্পাদক জাহানারা আক্তার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আশরাফুল ভূঁইয়া মাকসুদ, প্যানেল চেয়ারম্যান মো:মোতালেব ভূঁইয়া, আলী জাহান, বৈদ্যোর বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন, বাছেদ মেম্বার, হাসান ইমাম, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব সাইদুর রহমান সবুর, মনির মেম্বার, ইউপি সদস্য পলি আক্তার, নার্গিস আক্তার, রুনা আক্তার, নাসরিন আক্তার পান্না, আনোয়ার হোসেন মেম্বার, আবুল কালাম মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, সাদেকুর রহমান, আনোয়ার হোসেন আনুসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনে বিভিন্ন নেতৃবৃন্দ  ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD