রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়া বাংলাদেশের অমূল্য রত্ন- আজহারুল ইসলাম মান্নান 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের অমূল্য রত্ন। দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের মমতাময়ী মায়ের রোগমুক্তি ও সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সারাদেশে তাঁর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণ কামনা করছি।
শনিবার বিকেলে সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় তাঁতীদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্তের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক রহমান সরকার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজি,ব সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলু মেম্বার, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, জাকারিয়া ভূঁইয়া, বিএনপি নেতা
অ্যাডভোকেট আবুল কালাম, সেলিম হোসেন দিপু, রুবেল হোসেন, রিপন সরকার রাকিব, সোহেল রানাসহ স্থানীয় এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি এবং সোনারগাঁয়ে ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD