মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন

সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর এক ভাঙ্গারি ব্যবসায়ীর হাত পা বাধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আইয়ুব হোসেন (৫০)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কাঁচপুর এলাকায় জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনের ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি পরিত্যক্ত ঝোপ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ জামিল হোসেন নামের এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ও সোনারগাঁও থানার ওসি মহম্মদ আবদুল বারিক।

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে ব্যবসায়ী আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে কাঁচপুর জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনের ওই ব্যবসায়ীর ভাঙ্গারি গোডাউনের পাশে ডোবায় একটি রহস্যজনক বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে সোনারগাঁও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁও থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তি একজন ভাঙ্গারি ব্যবসায়ী। কাঁচপুরের একটি পরিত্যক্ত ভবনের নিচে তার দোকান রয়েছে। সেই দোকানের পেছনের পরিত্যক্ত একটি ঝোপ হতে হাতপা বাধা বস্তাবন্দি অবস্থায় তাঁর মরদেহ পাওয়া গেছে। নিহতের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, তাঁর নিখোঁজের বিষয়টি আমাদের জানা নেই। থানায় কেউ এ বিষয় অবগত করেনি। এ ঘটনায় এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD