শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জামায়েত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁও) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেছেন, সোনারগাঁয়ে আরবী বিশ্ববিদ্যালয় ছিল, যার নামে সারা বিশ্বে সোনারগাঁও পরিচিতি পেতো, কিন্তু এখন সোনারগাঁয়ের শিক্ষার কি অবস্থা। সোনারগাঁওয়ে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান একটি কলেজ ও একটি উচ্চ বিদ্যালয় জাতীয়করন করা হয়েছে, তাদের অবস্থা ও তেমন ভালো না। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা গুলোকে জাতীয় করন করা দরকার। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগ কাজ করছে। ইন্টেরিম সরকারের শিক্ষা উপদেষ্টা কথা দিয়েছে এ সরকারের আমলেই এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জাতীয়করন করা হবে।

শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উলামায়ে কেরাম মসজিদের ইমাম ও শিক্ষকদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার সাদিপুরের নয়াপুর বাজারে একটি রেষ্টুরেন্টে সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে এ প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া আরো বলেন, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। কিন্তু দুঃখের বিষয় এখনো কারো কারো জমি, বাড়ি দখল হয়। কলকারখানা ফ্যাক্টরি দখল হয়। মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। কৃষকের গরু ছাগল দিনে দুপুরে নিয়ে জবাই করে খেয়ে ফেলে। আমরা যদি সুন্দর সোনারগাঁও তৈরী করতে চাই তাহলে সকলে মিলে মিশে কাজ করতে হবে। মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে। কোরআনের সমাজ তৈরী করতে হলে সবার আগে মসজিদের ইমামদের মাদ্রাসার শিক্ষকদের এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মিলে মিশে কাজ করতে হবে দেশের জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামায়েত ইসলামীর নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার বলেন, গুম খুন হত্যা রাহাজানি আগের চেয়ে আরো বেশি বেড়েছে, এর কারন কি? আল্লাহর আইন যতদিন পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত এগুলো বন্ধ হবে না। তাই সকল আলেম সমাজ মিলে একটি ব্যালট বাক্স দিতে হবে। তবেই এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে গুম খুন হত্যা রাহাজানি জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড আর হবেনা।

সোনারগা্রঁ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. আবু বকর সিদ্দিক রোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেনকেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামায়েত ইসলামীর নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার। প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সোনারগাঁও দক্ষিনের সভাপতি মাহবুবর রহমান, উত্তরের সেক্রেটারী মাওলানা ইব্রাহিম, দক্ষিনের সেক্রেটারী মো. আসাদুল ইসলাম, মাওলানা শাহ আলম , রহমত উল্লাহ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, বারদী নেছারিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন আহমেদ, সাদিপুর মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবু জাফর আতাউল্লাহ, নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য দেওয়ান খোরশেদ আলম,তানযিমুল কোরআন মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা কবির হোসাইন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD